ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেছেন, যৌন নিপীড়নকারীদের কঠোর শাস্তির আওতায় আনলে যৌন নিপীড়ন অনেকাংশে কমে যাবে। যৌন নিপীড়নকারীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর হলে দেশে যৌন নিপীড়ন নতুনভাবে বৃদ্ধি পাবে না। জঙ্গিবাদ সন্ত্রাস-অগ্নিসন্ত্রাস, ধর্ষণ, যৌন নিপীড়নের বিরুদ্ধে সকলকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে। নেতৃদ্বয় বলেন, মাদকাসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। ফলে তারা অপরাধ প্রবণ হয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে বাঁচাতে আগত বাজেট কর্মমুখি করতে হবে।
