ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের নজির এদেশে নেই। এজন্য নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হতে হবে। এছাড়া যেনতেন নির্বাচনের চেষ্টা করলে দেশবাসি তা প্রতিহত করবে। তিনি বলেন, দেশে একের পর এক রাষ্ট্রীয় সম্পদ চুরির ঘটনা ঘটে যাচ্ছে। ডিজিটাল কায়দায় ব্যাংকের টাকা পাচারের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ চুরি হলো। বড়পুকুরিয়া তাপ বিদ্যুতের কয়লা লুট হয়ে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, এসব কিসের আলামত। এভাবে রাষ্ট্রের সম্পদ দুর্নীতির মাধ্যমে চুরি করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। এসব ঘটনার বিচার না হওয়ায় একের পর এক দুর্নীতির ঘটনা বেড়েই চলছে। পীর সাহেব চরমোনাই বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের কায়দায় সরকার দলীয় লোকজন কোটা বাতিলের আন্দোলনকারী ছাত্র-শিক্ষকদের উপর হামলা করেছে। মাদকে দেশ সয়লাব। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে অপরদিকে মাদক সম্রাটদের দেশত্যাগে সুযোগ করে দেয়, এভাবে মাদক বন্ধ করা যাবে না। তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে হলে ইসলামী শাসনের বিকল্প নেই। ইসলাম যেখানে থাকবে এসকল অপরাধ সেখানে থাকতে পারে না। তাই সকলকে ইসলামের সুশীতল ছায়াতলে ফিলে আসতে হবে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে।
পীর সাহেব চরমোনাই আরো বলেন, দেশে কর্তৃত্ববাদী শাসন চলছে। নাগরিক অধিকার ভুলুুণ্ঠিত। ক্ষমতাসীন সরকার আজীবন ক্ষমতায় টিকে থাকতে মরিয়া হয়ে উঠছে। জনগণের মতামতের প্রতি তাদের কোন তোয়াক্কা নাই। সিটি, পৌরসভা নির্বাচনগুলো যেনতেন ভাবে করে নির্বাচনের প্রতি মানুষকে বিষিয়ে তুলছে। বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন নিয়েও নানা ছক আকঁছে। পীর সাহেব বলেন, তিন সিটি নির্বাচন নিয়ে কোন চক্রান্ত করলে জনগণ প্রতিহত করবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে শহরের ঐতিহাসিক মিযান ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এবং ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে জেলা সভাপতি মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মাওলানা নুরুল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, ইশা ছাত্র আন্দোলনের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। জেলা ও থানা নেতৃবৃন্দ।
পীর সাহেব চরমোনাই বলেন,
আহমদ আবদুল কাইয়ূম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক
