ধর্মীয় আচারের অংশ হিসাবে হিন্দু ধর্মাবলম্বীদের পশু এবং পাখি বলি দেয়ার রীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সরকার। সরকারের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, এ বিষয়ে হিন্দু ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির মন্ত্রীসভা।
