ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, নেজামে ইসলাম পার্টীর সভাপতি ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা এডভোকেট মাওলানা মোহাম্মদ আবদুর রকীব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করীম এক যুক্ত বিবৃতিতে বি এন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাতা মোসাম্মাত ফাতিমা আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এক শোক বার্তায় তারা বলেন, মরহুমার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। মহান আল্লাহপাক এই মহীয়ষী নারীকে ম্াগফেরাত দিন ও জান্নাতের আলা দরজা দান করুন এই আমাদের প্রার্থণা। আল্লাহ যেন শোক সন্তপ্ত পরিবারকে এই শোক বহিবার ক্ষমতা দেন এই কামনা রইল।
সংবাদ প্রেরক, মাওলানা আনওয়ার আনসারী, সাধারন সম্পাদক, ঢাকা মহা নগর ইসলামী ঐক্যজোট
