নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনকে তারা ভয় পায় . খ মোশাররফ

সাবেক মন্ত্রী ও বিএনপি’র ¯’ায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকারের আমলে সরকার নিয়ন্ত্রণাধীন ব্যাংক সমূহের হাজার-হাজার কোটি টাকা পাচার ও লুটপাট হয়েছে। শাপলা চত্বরে মর্মান্তিক গণহত্যা, পিলখানায় বিডিআর হত্যা হয়েছে, যার সকল তদন্ত প্রকাশিত হয়নি। তারা জানে যে, সঠিক নির্বাচন হলে, তারা ক্ষমতায় যেতে পারবে না। তাই তারা নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকিব অ্যাড. বলেন, দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চায়। এজন্য সকল দলের অংশগ্রহণ অপরিহার্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে দিয়ে সরকারের সকল বাহন ব্যবহার করে একতরফা নির্বাচনী প্রচারণা জনগণকে উৎকন্ঠায় ফেলে দিয়েছে। তিনি বেগম জিয়াসহ সকল রাজনীতিবিদদের দ্রæত মুক্তি ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ দুর্বার গণআন্দোলনের জন্য আলেম সমাজসহ দেশবাসীর প্রতি আহŸান জানিয়েছেন।
ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরের উদ্যোগে মহানগরের আহŸায়ক মাওলানা ইলিয়াছ আত্হারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামা ও সুধী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব বীরমুক্তিযোদ্ধা ডাঃ মাওলানা শওকত আমীন, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, ইসলামী ছাত্র সমাজের সাবেক সভাপতি মাওলানা মুঃ ইসমাইল বুখারী, মাওলানা আনোয়ার হোসেন আনসারী, মাওলানা নাজমুল হক, মাওলানা আহ্মদ উল্লাহ্, মাওলানা কামরুজ্জামান রুকন, ইসলামী ছাত্র সমাজের সভাপতি হাফেজ হাবিবুর রহমান ও মহাসচিব আরিফ মাহ্মুদসহ প্রমূখ।
বার্তা প্রেরক, মোঃ শওকত আমীন, পীর সাহেব, বি-বাড়ীয়া
মূখপাত্র ও যুগ্ম মহাসচিব, ইসলামী ঐক্যজোট