খামার বাড়ি কৃষিবিদ ইনইষ্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত জাতীয় সবজি মেলায় আগত অতিথিদের মাঝে সবজি চারা বিতরন করল ‘সবুজ বাগান সোসাইটি’নামের একটি সেচ্ছাসেবি সংগঠন।গত ১৫ ই জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় সংগঠন এডমিন জনাব ইহতেশামুল হক এর সভাপতিত্বে কৃষিবিদ ইনইষ্টিটিউট প্রাঙ্গনে এ ব্যাতিক্রমি আয়োজনে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনইষ্টিটিউট এর সদ্য অবসর প্রাপ্ত পরিচালক ,কৃষিবিদ জনাব মোঃদেলোয়ার হোসেন মোল্লা ও বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ জনাব মো:নুরুল ইসলাম,উপ পরিচালক ,বছর ব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প,কৃষি সম্প্রোসারন অধিদপ্তর ও কৃষিবিদ জনাব খাইরুল আলম প্রিন্স,মহাসচিব, কেআইবি।
এ সময় সংগঠনটি মেলায় অভ্যাগত ৩০০ জন দর্শনার্থীদেরকে প্রত্যেককে আমেরিকান ‘ লং রেড বানানা ‘ প্রজাতির মড়িচ বীজ সহ লাল শাক,পালং শাক,সূর্যমুখী ,অশ্বগন্ধ্যা ও ডাবল অপরাজীতা ফুলের বীজ উপহার দিয়ে স্বাগতম জানায় অতিথিদের।
সংগঠনটির আয়োজনে মেলায় আগত অতিথিদের এমন ব্যাতিক্রম উপহারে এক অন্যরকম উৎসবের আমেজ সৃষ্টি হয় মেলা প্রাঙ্গনে।বীজ ও চারা উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন এডমিন রেবেকা ইয়াসমিন,জনাব রাকিব হোসেন,জনাব সরকার পারভেজ,কৃষি ব্যাক্তিক্ত জনাব মোতালেব হোসেন সহ বিশিষ্ট কৃষি ব্যাক্তিত্বগন ও সংগঠনটির সদস্যগন।
উল্লেখ্য , সংগঠনটি বিগত এক বছরের অধিক কাল সময় ধরে ‘জলবায়ুর উষ্ঞায়নের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এবং বিষ ও রাসায়নিক মুক্ত কৃষি উৎপাদনে রাজধানীর ছাদ ও ব্যালকুনিতে বাগান সম্প্রোসারনে জৈব প্রযুক্তির ব্যাবহার বৃদ্ধিতে উদ্ভূদ্ধকরন,প্রশিক্ষন ও বিভিন্ন প্রজাতির ফল,ফুল,সবজি ও ঔষধি গাছের চারা বিতরনের মাধ্যমে সেবা প্রদান করে আসছে।
প্রধান অতিথি এমন ব্যাতিক্রম উদোগকে স্বাগত জানিয়ে বলেন যে , আগামি প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য একটি দেশ গড়ে তুলতে রাসায়নিক ও বিষের বিকল্প জৈব কৃষি ব্যাবস্থার কোন বিকল্প নেই।তিনি এ মহতি উদ্যোগের সাথে থেকে সর্বাত্বক সহয়তার আস্বাষ প্রদান করেন ।
বিশেষ অতিথিগন সবুজ বাগান সোসাইটি’র এ মতৎ কার্যক্রমের প্রসংশা করেন এবং ভবিষ্যৎ সকল সহয়তার আস্বাষ প্রদান করেন । – Motaleb Mashreki
