২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর ইসলামী ঐক্যজোট এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। আল্লামা সৈয়দ মুছলেহউদ্দীন রহ. মিলনায়তনে, ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইলিয়াছ আতহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা মহানগর সম্পাদক মাওলানা আনোয়ার আনসারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,ইসলামী ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইসমাইল বোখারী, মাওলানা যোবায়ের মাসুদ, মাওলানা নাজমুল হক, মাওলানা আবদুল গফুর ও ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হাফেজ হাবিবুর রহমান প্রমুখ। বক্তাগণ স্বাধীনতা যুদ্ধে জীবন বাজী রেখে যারা যুদ্ধ করে এদেশকে হানাদার মুক্ত করেছিলেন তাদের মাগফেরাত কামনা করেন ও অন্যান্যদের স্মৃতির প্রতি গভীরশ্রদ্ধা নিবেদন করেন।বক্তাগণ আরও বলেন, ইসলামই বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রক্ষাকবচ, এ মাটির সাথে ইসলামের সম্পর্ক দুর্বল হলে স্বাধীনতা বিলুপ্ত হবে, এদেশের আপামর জনতা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের গোলামী ছিন্ন করেছিল, অন্য কোন দেশের দাসত্ব মাথাপেতে নেয়ার জন্য নয়।আগামী দিনে স্বাধীনতার শত্রুদের চিন্থিত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
সংবাদ প্রেরক – মাওলানা আনোয়ার আনসারী, সম্পাদক: ঢাকা মহানগর ইসলামী ঐক্যজোট।
