চট্টগ্রামে ১৫ ইউএনও’র নিরাপত্তায় আনসার মোতায়েন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার পর সারা দেশে ইউএনওদের নিরাপত্তা জোরদার করেছে সরকার। তারই অংশ হিসেবে চট্টগ্রামের ১৫ ইউএনওর বাসভবন ও অফিসের নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশের ১০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে হুয়াওয়ে

সম্প্রতি দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে আইসিটি ট্যালেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান হুয়াওয়ে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২০’ শীর্ষক এক ভার্চুয়াল গালা ইভেন্টে…

নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

অবৈধ অনুপ্রবেশের দায়ে নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমানে দেশে পৌঁছান তারা।

শরীয়তপুর আ’লীগ 2 গ্রুপের পাল্টা-ধাওয়া, শতাধিক ককটেল বিষ্ফোরণ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় প্রায় দুই শতাধিক ককটেল বিষ্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ।

মেহেরপুরে রেশনের গম তুলে বিক্রির অভিযোগ

মেহেরপুর সদর উপজেলার আনসার ভিডিপি কমান্ড্যান্ট ইসরাফিল হোসেনের বিরুদ্ধে রেশনের গম উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে।