সঠিক স্থানে বঙ্গবন্ধু শেখের কিল্লা স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত স্থানে শেখের কিল্লা স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে “বঙ্গবন্ধু শেখের কিল্লা স্মৃতি ইতিহাস রক্ষা কমিটি”। সোমবার (৯ মার্চ) বিকেলে রামগতি উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন রামগতির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিহারীদের ঝুলন্ত সমস্যা সমাধানে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান

৪৯ বছর ধরে ৮ ফুট ও ১০ ফুটের রুমে অমানবিক জীবনযাপনকারী উর্দুভাষীদের ঝুলন্ত সমস্যা সমাধান হয়নি। এ সমস্যা সমাধানে দেশের গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিহারি নেতৃবৃন্দ।

ফেসবুকে বিপজ্জনক কন্টেন্ট বন্ধে রাষ্ট্রকেই কঠোর আইন করতে হবে

ফেসবুকে বিপজ্জনক অনলাইন কন্টেন্ট বন্ধের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আরো কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ।

প্রথা ভেঙে যৌনকর্মীর জানাজা পড়ালেন মসজিদের ইমাম

বাংলাদেশে যৌনকর্মীদের জন্য গত ৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল এক মোড় ঘোরানো অধ্যায়। রাজবাড়ির দৌলতদিয়ায় বহু পুরনো যৌন-পল্লীতে প্রথমবারের মত একজন যৌনকর্মীর পুরোপুরি ইসলামি প্রথা মেনে জানাজা পড়িয়ে দাফন হয়েছে। পরে চেহলামেরও আয়োজন করা হয়।

আনোয়ার শাহ’র ইনতেকালে নেজামীর শোক প্রকাশ

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী নেজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা আতহার আলী রহ.’র সুযোগ্য তনয়, পার্টির উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী মসজিদের খতীব, বাংলাদেশ কওমী মাদ্রাসা…

ধর্মান্তরিত ১২ সদস্যের পরিবারটিকে ভারতে ফেরত পাঠানোর নেপথ্যে

বিবিসি বাংলা, ঢাকা বিতর্কিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যে পরিবারটির ধর্মান্তকরণ নিয়ে বিতর্ক চলছে, তাদের সবাইকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। গত ২৪শে জানুয়ারী লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছিল। সেখানে একই পরিবারের মোট ১২ জন…

আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক, দোয়া

জামিয়া শারইয়্যাহ মালিবাগের শায়খুল হাদীস ও প্রিন্সিপাল এবং কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও বরেণ্য আলেমেদ্বীন আল্লামা আশরাফ আলী রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ…

ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল কার্যনির্বাহী কমিটি

ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল (বিডিএফআই) এর কার্যনির্বাহী কমিটি ২০১৯-২৪ গঠন করা হয়েছে। ‘ভোলা ডেভেলপমেন্ট ফোরাম’ সংগঠনটি প্রাতিষ্ঠানিকভাবে ‘ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল (বিডিএফআই)’ স্বীকৃতি লাভের পর সাধারণ সভায় মিলিত হয়।