ভোলায় টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড শতাধিক ঘর-বাড়ি, আহত ১৫

ভোলার চরফ্যাসন উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে তিন গ্রামের অন্তত শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এছাড়া ঘর ও গাছচাপা পড়ে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর হচ্ছে সিলেটের জাফলংয়ে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে স্থাপিত হতে যাচ্ছে দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর। জাফলংয়ের প্রতিবেশ-সংকটাপন্ন এলাকার (ইসিএ) পাথর উত্তোলন বন্ধ করে ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপনের পরিকল্পনা করেছে বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। ইতোমধ্যে এর প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

হিলি দিয়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের অধিকাংশই পচা

রপ্তানি জটিলতার কারণে সীমান্তে লোড অবস্থায় থাকা পেঁয়াজগুলো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হলেও অধিকাংশ পেঁয়াজই পচে নষ্ট হয়ে গেছে।