সম্মিলিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদ প্রার্থীদের বিপুল বিজয়

বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন-এর বিভাগীয় সদস্য পদ নির্বাচনে সম্মিলিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদ সমর্থিত প্রার্থীদের পূর্ণ প্যানেল বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন কর্তৃক ঢাকার বকশী বাজারস্থ তিব্বিয়া হাবিবিয়া কলেজ ভবন মিলনায়তনে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতালের উদ্বোধন

হামদর্দ জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ নগরে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ হাসপাতালের কার্যক্রম শুরু হলো।