অভূতপূর্ব সাড়া পাচ্ছেন ক্রিকেটার চামেলি

বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছেন চামেলি খাতুন৷ কিন্তু বর্তমানে মেরুদণ্ডের সমস্যায় শয্যাশায়ী তিনি৷ তবে গণমাধ্যমে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর অভূতপূর্ব সাড়া মিলেছে৷