সরকারের অদূরদর্শিদতার কারণেই ভ্যাকসিন নিয়ে আজ অনিশ্চয়তা

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি সরকারের অদূরদর্শিতার ও ব্যর্থতা প্রমাণ করে। ভারতপ্রীতি ও দিল্লিমুখী পররাষ্ট্রনীতির কারণেই করোনাভাইরাস এর ভ্যাকসিন পাওয়া নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।