আবরার হত্যাকান্ডে দেশবাসি ক্ষুব্ধ -নেজামে ইসলাম পার্টি

বাংলাদেশ নেজামে ইসলাম পাটির সভায় আবরার ফাহাদ হত্যাকান্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলা হয়েছে যে, অতীতে পৈশাচিক মনোবৃত্তি চরিতার্থকারীদের উত্তসূরীরাই যে এধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি ঘটিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখেনা।

বুয়েটের মেধাবী শিক্ষার্থী ফাহাদের হত্যাকারীদের বিচার দাবী

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের গ্রেফতার বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ্যাড. বদরুদ্দোজা সুজা ও মহাসচিব কাজী আবুল খায়ের।